২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে পুলিশ বক্সে হামলা: গ্রেপ্তার ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক বক্সে হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

নারায়ণগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক বক্সে হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেন, মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান, পুলিশ বক্সে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার রাত ও বুধবার সকালে পুলিশ বিভন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- আনোয়ার হায়াত হিমেল, কামরুল হাসান সেন্টু, জাকির হোসেন, সেন্টু মিয়া, সোহাগ রানা ও অলিউল্লাহ। মামলার নথি থকে জানা য়ায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের মুখে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষের জেরে দুই বাহনের চালক সড়কের উপরে যান দাঁড় করিয়ে কথা কাটাকাটি শুরু করে। এ সময় রাস্তা থেকে সরিয়ে নিতে বললে ট্রাফিক পুলিশ সার্জেন্ট জামাল হোসেন ও কনস্টেবল জাফর আহমেদের সঙ্গে পিকআপ চালক সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের লাঠির আঘাতে সোহাগ আহত হন। খবর পেয়ে শিমরাইল এলাকা থেকে ৫০/৬০ জন শ্রমিক সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। তারা সার্জেন্ট জিয়াউদ্দিন খানকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে গেলে ইন্সপেক্টর আতাউর রহমানও আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.