২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের তিন পদে রদবদল

প্রশাসনের তিনটি পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনটি পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব এমএম তারিকুল ইসলামকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (স্থবক) পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর আনিসুর রহমানকে তার পূর্বপদে ফিরিয়ে দিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প- দ্বিতীয় পর্যায় (তৃতীয় সংশোধন) এর নিরীক্ষক পদে প্রেষণে নিয়োজিত রুহুল আমিন চৌধুরীকে তার পূর্ব কর্মস্থলে ফেরত পাঠাতে অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯১৭ ঘ.