২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী পুলিশ হেফাজতে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে দুইদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে দুইদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রাম জেলা হাকিম আদালতের বিচারক আখতার হোসেন এ আদেশ দেন। পুলিশ সাতদিনের হেফাজতের আবেদন করেছিল। আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরকীয়া প্রেমে বাধা হওয়ায় উপজেলার বটতলী এলাকায় স্ত্রী লাকী আক্তারকে সোমবার রাতে হত্যা করে তার স্বামী মোহাম্মদ নাছির (২৮)। মঙ্গলবার গভীর রাতে বটতলী এলাকা থেকে নাছির, তার ভাবী সেলিনা আক্তার এবং ভাগিনা মো. আকরামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় লাকী আক্তারের বড় ভাই শহীদুল আলম মঙ্গলবার তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতে হাজির করা হলে নাছিরকে দুইদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। অন্য দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এইচএ/১৮২৪ ঘ.