২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন'

পারিবারিক কলহের জেরে শেরপুর শহরে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

শেরপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে শেরপুর শহরে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ধাকলহাটি এলাকায় নিহত হন আহসান আলী (৪০) প্রয়াত আমান আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে তাদের বাড়িতে আনসার আলী (৩০) দা দিয়ে কুপিয়ে বড়ভাই আহসানকে আহত করেন। সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। আনসার আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন তিনি। সদর হাসপতালের আবাসিক চিকিৎসক (আরএমও) চন্দন চক্রবর্তী বলেন, আহসান আলীকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। তার মাথা, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.