২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতনের আন্দোলনের হুমকি চরমোনাই পীরের

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বাদ দেওয়া হলে সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বাদ দেওয়া হলে সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। সোমবার বিকালে নগরীর দেওয়ানহাটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই হুমকি দেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর আরো দাবি করেন, 'ইসলামবিরোধী' ও 'ধর্মহীন' শিক্ষানীতি, নারীনীতি এদেশের জনগণ মানে না। জীবন দিয়ে হলেও কথিত আল্লার আইন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে চরমোনাই পীর যেকোনো মূল্যে নারীনীতি ঠেকানোরও অঙ্গীকার ব্যক্ত করেন। নারীনীতি ও শিক্ষানীতি বাতিল, সুশাসন প্রতিষ্ঠাসহ কয়েকটি দাবিতে এ সমাবেশের আয়োজন করে মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহানগর সভাপতি রফিকুল আলম এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সরকার তার নির্বাচনী অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সমাবেশ শেষে দেওয়ানহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হালিশহর বিডিআর মাঠে গিয়ে শেষ হয়। এদিকে দেওয়ানহাট শেখ মুজিব রোডের পাশে সমাবেশ করায় যান চলাচলে বিঘ