যশোর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- যশোরের বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সীমান্তবর্তী পুটখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) বক্তিয়ার রহমান জানান, সকালে মাসুদ খেলার ছলে ঘরের ইলেক্ট্রিক সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থানেই মারা যায়।
এ ব্যাপারে পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪২ঘ.
bdnews24