২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ভাড়া: না'গঞ্জে কাউন্টারে ভাংচুর

অতিরিক্ত ভাড়া আদায় করায় নারায়ণগঞ্জে বাসযাত্রীরা কাউন্টারে হামলা ও ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নারায়ণগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ভাড়া আদায় করায় নারায়ণগঞ্জে বাসযাত্রীরা কাউন্টারে হামলা ও ভাংচুর চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকাল ১১টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শীতলক্ষ্যা বাস কাউন্টারে এ ভাংচুর হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা রুটে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের শীতলক্ষ্যা পরিবহনের কাউন্টারে সিদ্ধিরগঞ্জপুল-চাষাঢ়ার ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়। এতে বিক্ষুব্ধ বাসযাত্রীর সঙ্গে টিকেট বিক্রেতাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে যাত্রীরা কাউন্টারে হামলা ও ভাংচুর চালালে দুই টিকেট বিক্রেতাসহ পাঁচজন আহত হয়। যাত্রীদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী প্রতি কিলোমিটারের ভাড়া ১ টাকা ৫৫ পয়সা। সিদ্ধিরগঞ্জ পুল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দুরত্ব ৯ কিলোমিটার। সে অনুযায়ী ভাড়া হওয়ার কথা ১৩ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ১৮ টাকা। এ ব্যাপারে শীতলক্ষ্যা পরিবহন সার্ভিসের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান লিটন জানান, কয়েকজন যাত্রী কাউন্টারে হামলা চালায়। এ সময় কিছু টিকেট ও প্রায় দুই হাজার টাকা লুট হয় বলে তিনি দাবি করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.