২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিন স্থানে অগ্নিকাণ্ড

গাজীপুরে তিন স্থানে অগ্নিকাণ্ডে দু'টি কারখানা ও একটি গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

গাজীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে তিন স্থানে অগ্নিকাণ্ডে দু'টি কারখানা ও একটি গুদাম পুড়ে গেছে। সদর উপজেলার বড়বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায়, শহরের জয়দেবপুর বাজারে একটি গুদামে এবং কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। গাজীপুর সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর জানান, গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকায় লেটেস্ট ফ্যাশন গার্মেন্টেস কারখানায় রোববার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। গাজীপুর সদর ও টঙ্গী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ৫ তলা ভবনের তৃতীয় তলার সুইং ফিনিশিং শাখায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে প্রায় ১ কোটি টাকা মূল্যের উৎপাদিত টি শার্ট ও জ্যাকেট এবং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন। এদিকে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়দেবপুর বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয় গুদামে আগুন লাগে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। গাজীপুর সদর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মুল্যবান কাগজপত্র ও নগদ অর্থসহ প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের মালিক অরুন কুমার সাহা জানিয়েছেন। অপরদিকে শনিবার ভোররাতে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় রহমত স্পিনিং মিলের 'ব্লো' রুমে আগুন লাগে। গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু'টি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে স্পিনিং মিলের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮৩০ ঘ.