২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন উত্তেজক ৮ হাজার ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে ভারতীয় ৮ হাজারটি যৌন উত্তেজক ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

চাঁদপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে ভারতীয় ৮ হাজারটি যৌন উত্তেজক ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার রফিক খন্দকার (৫৫) ও ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালী এলাকার শাহাদাত হোসেন (২২)। শনিবার ভোর ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নৌ-পুলিশ ফাঁড়ির হাবিলদার নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক এবং শাহাদাত সন্দেহজনকভাবে লঞ্চঘাট এলাকায় ঘোরাফেরা করছিলো। বিষয়টি নজরে এলে তাদের ব্যাগ, টিফিন কেরিয়ার ও বিস্কুটের বাক্স তল্লাশি করে ৮ হাজার নিষিদ্ধ ট্যাবলেট পাওয়া যায়। নজরুল জানান, কুমিল্লা সীমান্ত থেকে এসব যৌন উত্তেজক ট্যাবলেট কিনে বিক্রির জন্য চাঁদপুরের লঞ্চঘাট হয়ে রফিক ও শাহাদাত নারায়ণগঞ্জ যাচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৪১০ ঘ.