ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই সময়ে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯৩৬ ঘ.
bdnews24