চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় নিয়ে শুক্রবার সাধারণ যাত্রীদের সঙ্গে বাস চালক-সহকারীদের হাতাহাতি হয়েছে।
দিনভর নগরীতে এ নিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখা যায়।
সকাল থেকে বন্দর নগরীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের বর্ধিত ভাড়া আদায় শুরু হয়। বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ (পরিবহন- ২ অধিশাখা)।
নতুন বর্ধিত ভাড়া অনুযায়ী, ন্যূনতম ভাড়া পাঁচ টাকা নির্ধারণের বিষয়ে সাধারণ যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে বাস চালক- মালিকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া আদায় করা হচ্ছে।
নগরীর ১২ টি রুটে চলাচলকারী বাস- মিনিবাসের মালিকদের চারটি সংগঠন শুক্রবার থেকে এবং 'জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প' বৃহস্পতিবার থেকে বর্ধিত ভাড়া আদায়ের ঘোষণা দেয়।
সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে যাত্রীদের সঙ্গে বাসের চালক- শ্রমিকদের ভাড়া নিয়ে বচসা শুরু হয়।
নগরীর লালদীঘির পাড়ে ১১ টায় দাঁড়িয়ে ছিল ৫ নম্বর রুটের একটি বাস (চট্টমেট্রো- জ, ১১-০৪৭৮)। ন্যূনতম ভাড়া পাঁচ টাকা দিতে সম্মত না হলে কোনো যাত্রীকেই বাসে উঠতে দিচ্ছিল না এর সহকারী।
এ বাসের যাত্রী কামরুল হোসেন, রিয়াজ ও মামুনুল ইসলামসহ অনেকে এর প্রতিবাদ করেন। বচসার এক পর্যায়ে আগের ভাড়ার চেয়ে এক থেকে দুই টাকা বেশি দিতে যাত্রীরা সম্মত হন। তবে ন্যূনতম পাঁচ টাকা ভাড়া দিতে যাত্রীরা অস্বীকৃতি জানান।
দুপুর দুইটার দিকে বিআরটিসি বাস টার্মিনালের সামনে ৭ নম্বর রুটের বাসের (চট্টমেট্রো- জ, ১১
bdnews24