২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ধোবাউড়া থানার ওসি আলীমুজ্জামান জানান, শুক্রবার সকালে উপজেলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সকালে ধোবাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিরুল বাসায় বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬০৯ ঘ.