২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ভালুকা থানার ওসি নরেন্দ্র নাথ সরকার জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের নিশিন্দা নামক স্থানে বাইসাইকেল আরোহী মোখলেসকে রহমানকে (৪০) একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মোখলেস নিশিন্দা গ্রামেরই বাসিন্দা। এছাড়া দুপুর সাড়ে ১১টার দিকে ভালুকার মাস্টারবাড়িতে ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী মারা গেছেন বলেও জানান ওসি নরেন্দ্র নাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬০৬ ঘ.