২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় লাশ উদ্ধার

কুষ্টিয়া ও পটুয়াখালী থেকে বৃহস্পতিবার দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও পটুয়াখালী থেকে বৃহস্পতিবার দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে ঝিনাইদহের অপহৃত এক আলমসাধু চালক ও পটুয়াখালীর দুমকি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ ঝিনাইদহ : অপহরণের ৪০ দিন পর জেলার শৈলকূপা উপজেলার আলমসাধু চালক সোহেল রানার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সোনদা গ্রামের বাসিন্দা। ভোরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের পাশে গড়াই নদীর চর থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শৈলকুপা থানার ওসি সগির মিয়া সাংবাদিকদের জানান, ৯ এপ্রিল শৈলকুপা শহরের নসিমন স্ট্যান্ড থেকে সোহেল আলমসাধুসহ অপহৃত হয়। "ওইদিন রাতেই সন্ত্রাসীরা মোবাইল ফোনে সোহেল রানার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে লাশ গড়াই নদীর চরে পুতে রাখে।" ওসি জানান, অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে বুধবার কুমারখালীর যদুবয়রা গ্রামের আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী গড়াই নদীর চর থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। পটুয়াখালী : জেলার দুমকি উপজেলা থেকে এক অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার তালুকদার হাট এলাকায় লোহালিয়া নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানান, লাশটি হাত-পা বাধা ও অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০০ ঘ.