২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (২৫) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 06:11 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

গাজীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (২৫) নিহত হয়েছে। বুধবার রাতে রেল লাইনের ওপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় টঙ্গী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ধারণা রেল কর্তৃপক্ষের। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের সাংবাদিকদের জানান, অজ্ঞাত যুবক বুধবার রাত ৭টা থেকে ৯টার ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। দ্বিখণ্ডিত অবস্থায় টঙ্গী জংশনের ৩ নম্বর লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই। তার পরনে চেক লুঙ্গী ও লাল গেঞ্জি ছিলো। পুলিশ কর্মকর্তা জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২০০ ঘ.