২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিয়ানীতে ঝড়ে গাছ পড়ে মারা গেলেন দোকানি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঝড়ে বটগাছ চাপা পড়ে এক মুদি দোকানি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

গোপালগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে ঝড়ে বটগাছ চাপা পড়ে এক মুদি দোকানি মারা গেছে। বৃহস্পতিবার ভোররাতে চর পদ্মবিলা বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। নিহত ওহিদুজ্জামান শেখ (৩০) ওই গ্রামেরই বাসিন্দা। বাজারের ব্যবসায়ী রেজাউল মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে বাজারের একটি বিশাল বটগাছ উপড়ে ছয়টি দোকানের ওপর পড়ে। একটি দোকানে থাকা ওহিদুজ্জামান গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে রেজাউল জানান। গাছচাপায় আহত হন আরো পাঁচ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.