নাটোর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরে প্রতিপক্ষের গুলিতে এক যুবলীগকর্মী গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে রসুলের মোড়ে গুলিবিদ্ধ হন আফজাল হোসেন (২৮)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৯টার দিকে আফজাল হোসেন বন্ধু ওমর আলীসহ মোটরসাইকেল নিয়ে রসুলের মোড়ে যান।
এ সময় প্রতিপক্ষ গ্র"পের আনিছ ও রিপন তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা আফজালকে ধরে বুকে গুলি করে।
প্রথমে তাকে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।
আফজালের সঙ্গে থাকা ওমর আলী বলেন, প্রতিপক্ষরা তার বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24