২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকর্মী নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান আদালতে

সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার জের ধরে এক উপজেলা চেয়ারম্যানকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার জের ধরে এক উপজেলা চেয়ারম্যানকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মাদারীপুরের কালকিনি উপজেলা চেয়ারম্যান গেলাম ফারুককে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সবুজবাগ থানার মুগদা এলাকায় স্থানীয়রা আটকে পুলিশে সোপর্দ করে। সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মুগদা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সোহেল (২২) নামে এক ছাত্রলীগকর্মী মারা যায়। "এ সময় উত্তেজিত জনতা উপজেলা চেয়ারম্যানের গাড়িটি আটক করে এবং চেয়ারম্যানকে পুলিশে দেয়।" ওসি জানান, উপজেলা চেয়ারম্যানের পুলিশকে জানিয়েছেন, একটি ট্রাক সোহেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় তার গাড়িটি দুর্ঘটনাস্থলের পেছনে ছিলো। ফলে উত্তেজিত জনতা তার গাড়িটি ঘিরে ফেলে। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলায় গোলাম ফারুককে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান আসাদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২২১১ ঘ.