ময়মনসিংহ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের হালুয়াঘাটে ৪০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নে পশ্চিম গোয়ালমারা গ্রামে ভোড়াঘাট নদী থেকে এই গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হালুয়াঘাট থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় দুলাল দফাদার দুপুরে গরুকে গোসল করানোর জন্য নদীতে নামলে তার পা একটি বস্তায় লেগে যায়।
তিনি বস্তাটি তুলে দেখেন এর মধ্যে গুলি। পরে তিনি পুলিশে খবর দেন।
ওসি জানান, আটক গুলি এলএমজি'র। এর মধ্যে ৪টি গুলির খোসাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০০ ঘ.
bdnews24