২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতদিন পর আখাউড়া স্থলবন্দর সচল

সাত দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আখাউড়ায় সীমান্তের ওপারে আগরতলা স্থলবন্দরে নবনির্মিত ভবন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উদ্বোধন করা উপলক্ষে নিরাপত্তার কারণে ত্রিপুরা রাজ্য সরকার গত ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত আগরতলা বন্দর বন্ধ রাখার ঘোষণা দেয়। আখাউড়া স্থলবন্দরের এলসিও আবুল বাশার সাংবাদিকদের জানান, রপ্তানি পন্য নিয়ে ট্রাকগুলো মঙ্গলবার রাতেই লাইনে দাঁড়ায়। সকাল ৭টার দিকে প্রথমে মাছের ট্রাক ও পরে অন্য পণ্যবাহী ট্রাক ভারতের উদ্দেশ্যে ছাড়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২৮ ঘ.