ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'মানব পাচার প্রতিরোধ আইন'র সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন 'অভিবাসন আইন' দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খান বলেন, মানব পাচার বন্ধে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 'মানবপাচার প্রতিরোধ আইন' প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই অভিবাসন আইন প্রণয়ন করতে হবে।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত '১৯৮২ সালের অভিবাসন আইন সংশোধন' বিষয়ক পরামর্শক সভায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো (বিএমইটি) ও ইউএন উইমেন আয়োজিত সভায় জাফর বলেন, অভিবাসন অতি প্রাচীন বিষয় হলেও এবিষয়ে এতদিন কোনো আইন প্রণয়নে তেমন দৃষ্টি দেওয়া হয়নি। স
bdnews24