২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁ সদরে মটর সাইকেলের ধাক্কায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নওগাঁ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদরে মটর সাইকেলের ধাক্কায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর এলাকার সান্তাহার সড়কের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আজাহার আলী নওগাঁ পৌর এলাকার ভবানীপুর গ্রামের প্রয়াত আবেশ আলীর ছেলে। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে রাস্তা পার হওয়ার সময় মটর সাইকেলের ধাক্কায় আজাহার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৩০ ঘ.