২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতার বিরুদ্ধে মামলা পুত্রবধূর

নারী নির্যাতনের অভিযোগে দিনাজপুর জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আবুল কাসেমের বিরুদ্ধে মামলা করছেন তার পুত্রবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

দিনাজপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতনের অভিযোগে দিনাজপুর জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আবুল কাসেমের বিরুদ্ধে মামলা করছেন তার পুত্রবধূ। সোমবার কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন আবুল কাশেমের পুত্রবধূ জেবা মাসুম। মামলায় আবুল কাসেমের পরিবারের আরো পাঁচজনকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- বাদীর স্বামী বদরুদোজা মাসুম, শাশুড়ি বিলকিস বেগম, দেবর মারফুল ইসলাম, ননদ রাহেনুর ও মুশফিকা বেগম। কোতয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল মামলার বরাত দিয়ে বলেন, নিজের ভাগের মার্কেটের অংশ বিক্রি করে আট লাখ টাকা দিতে রাজি না হওয়ায় রোববার রাতে জেবাকে মারধর করে জখম করেন তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবর। মারধরে উৎসাহ দেন দুই ননদ রাহেনুর ও মুশফিকা বেগম। এর আগে জেবা মাসুম তার বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি বিক্রি করে নয়লাখ টাকা শ্বশুড়ের পরিবারে দিতে বাধ্য হন বলেও মামলায় উল্লেখ করা হয়। ওসি আরো জানান, মারধরে গুরুতর আহত জেবা মাসুম বিকালে থানায় আসেন। এ ঘটনায় নারী নির্যাতন প্রতিরোধ আইনে একটি মামলা (নম্বর ৩৭) রেকর্ড করা হয়েছে। এরপর নিরাপত্তার অভাব বোধ করার কথা জানালে পুলিশ পাহারায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তিনি শহরের পুলহাট এলাকায় বাবার বাড়ি চলে যান। এ ব্যাপারে জামায়াত নেতা আবুল কাসেমের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.