২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক প্রতিবন্ধী তরুণী গণধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

শরীয়তপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েংন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক প্রতিবন্ধী তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে ওই তরুণীকে (২০) উপজেলার মূলফতগঞ্জ বাজার থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। মেয়েটির বরাত দিয়ে নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, কিছুটা দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী এই মেয়েটি রোববার বিকাল ৫টায় নড়িয়া উন্নয়ন সমিতির সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাড়ি যাচ্ছিল। পথে সিলঙ্গর থেকে ৪ যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে মূলফতগঞ্জ বাজারের কাছে ফেলে রেখে যায়। তবে সে কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ তাকে মূলফতগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালে। শরীয়তপুর সদর হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক তাজিন আফরিন জানান, অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়ায় মেয়েটিন জীবন সঙ্কটাপন্ন। শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি রক্ত সরবরাহের ব্যবস্থা না থাকায় রাত ৩টায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, বলেন আফরিন। শরীয়তপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মোহাম্মদ তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ১২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে চার ব্যাগ রক্ত দেওয়া হয়। তিনি জানান, মেয়েটির মা প্রতিবন্ধী। বাবা নেই। তাই কেউ মামলা করেনি। স্বজনদের কেউ মামলা না দিলে মেয়েটি সুস্থ হওয়ার পর তার সঙ্গে কথা বলে মামলা রেকর্ড করা হবে, বলেন এএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.