২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খামারে আগুন, পুড়ে মরলো ১ হাজার মুরগি

চাঁদপুরে একটি মুরগির খামারে আগুন লেগে মারা গেছে ১ হাজার মুরগি। খামারির অভিযোগ, কেউ আগুন লাগিয়েছে। তার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চাঁদপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে একটি মুরগির খামারে আগুন লেগে মারা গেছে ১ হাজার মুরগি। খামারির অভিযোগ, কেউ আগুন লাগিয়েছে। তার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ভোররাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামে আতাউর রহমানের খামারে আগুন লাগে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দুপুরে খামারটি পরিদর্শন করেন। আতাউর সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে কে বা কারা তার খামারে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ১ হাজার মুরগিসহ ঘরটি পুড়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হলেও মুরগি বাঁচানো সম্ভবপর হয়নি বলে জানান তিনি। আতাউর সাত বছর ধরে মুরগির খামার চালাচ্ছেন। এর আগেও শত্র"তাবশত কে বা কারা তার খামারের ২০০ মুরগির বাচ্চা মেরে ফেলে বলে তার অভিযোগ। সোমবারের আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আতাউর দাবি করেন। তিনি থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। এসআই প্রদীপ সাংবাদিকদের বলেন, আতাউরের অভিযোগ খতিয়ে দেখছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮১০ ঘ.