২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে রাজি না হওয়ায় গৃহবধূর গায়ে এসিড

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীতে এসিড হামলার শিকার হলেন গুড্ডু আক্তার (২৪) নামের এক গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 07:01 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীতে এসিড হামলার শিকার হলেন গুড্ডু আক্তার (২৪) নামের এক গৃহবধূ। রোববার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পের ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গুড্ডু জানান, জামিল নামের এক যুবক বেশ কিছুদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তিনি বিবাহিত জানানোর পরও জামিল তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। গুড্ডু বলেন, রোববার সন্ধ্যায় জামিল ও তার দুইজন সঙ্গী তার বাসার কাছে আড্ডা দিচ্ছিল। এ সময় বিদ্যুৎ চলে গেলে জামিল ঘরে এসে এসিড ছুড়ে মেরে দ্রুত চলে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে গুড্ডুকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ো যাওয়া হয়। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের একটি অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০৫৭ ঘ.