২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নির্বাচনী সংঘাতে নিহত ১

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

মাদারীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক। রোববার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মিজানুর রহমান (১৯) সরদার চর গ্রামের কবির খানের ছেলে। কালকিনি থানার ওসি মো. শাহিন মন্ডল জানান, দুই চেয়ারম্যান প্রার্থী দলিলউদ্দিন তালুকদার ও আবু তাহের হাওলাদারের সমর্থকদের মধ্যে গত এক সপ্তাহ ধরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। "এর জের ধরে রোববার আবার তাদের মধ্যে সংঘর্ষ হলে বোমা হামলায় দলিলের পক্ষের সমর্থক মিজানুর আহত হন। এরপর তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।" ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরকে কালকিনি হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার মো. নজরুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩৪৮ ঘ.