২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ট্রাক থেকে পড়ে নিহত ২

মাগুরা সদর উপজেলায় চলন্ত ট্রাক থেকে পড়ে দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

মাগুরা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় চলন্ত ট্রাক থেকে পড়ে দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার প্রথম প্রহরে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া গ্রামের কাজল ব্যাপারী (৫৫) এবং বাঘারপাড়া উপজেলার বাররা গ্রামের বিল্লাল হোসেন (৩৫)। মাগুরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার জানান, যশোর থেকে লিচু, কাঁঠাল ও জামরুল বোঝাই ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন কাজল ও বিল্লাল। কছুন্দি এলাকায় একটি গাছের ডালে আঘাত লেগে ট্রাকের ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩১৬ ঘ.