২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভুজপুর থানার দুর্গম দাঁতমারা ইউনিয়নের ধর্মপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত আবদুল গণি (৫০) ফটিকছড়ি হোয়াঁকো বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি ছিলেন। ভুজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল গণির সঙ্গে দুই প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। ফটিকছড়ির স্থানীয় সাংবাদিক আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে আব্দুল গণি তার ভাগ্নেকে মোটর সাইকেলে তুলে নিয়ে ফটিকছড়ির বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটর সাইকেলের গতি রোধ করে এবং আব্দুল গণিকে মোটর সাইকেল থেকে নামায়। তারা বাড়ির সামনে তাকে গলা কেটে হত্যা করে। সাংবাদিক আবুল মনসুর জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আব্দুল গণির প্রতিবেশী আবু টেইলার ও বাবু নামের দুই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসআই আসলাম জানান, পুলিশ ও বিডিআর সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওই দুই ভাইয়ের স্ত্রীদের আটক করে থানায় নিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/কেএমএস/২১৩৭ ঘ.