২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় জনগণের সম্পৃক্ততা জরুরি: স্ট্যাকপোল

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর সঙ্গে জনগণ এবং জাতীয়-আন্তর্জাতিক সংস্থাকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন 'অপারেশন সি এঞ্জেল' এর নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত লে. জেনারেল হেনরি সি স্ট্যাকপোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর সঙ্গে জনগণ এবং জাতীয়-আন্তর্জাতিক সংস্থাকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন 'অপারেশন সি এঞ্জেল' এর নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত লে. জেনারেল হেনরি সি স্ট্যাকপোল। সেইসঙ্গে সাধারণ জনগণকেও সচেতন করার তাগিদ দেন তিনি। বুধবার ঢাকায় এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান 'অপারেশন সি এঞ্জেল' এর প্রধান স্ট্যাকপোল এ পরামর্শ দেন। বিকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আমেরিকান সেন্টার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে 'ইফেকটিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট থ্রু সিভিল মিলিটারি কো-অপারেশন' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। ভৌগোলিক কারণেই বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে উল্লেখ করে স্ট্যাকপোল বলেন, "এসব প্রাকৃতিক দুর্যোগ কখনোই শেষ হবে না।" সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, ভোলা, পতেঙ্গাসহ আরো কয়েকটি এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, "দুর্যোগ পরবর্তী সংকট মোকাবেলায় সেনা