২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের হামলায় জেলে নিহত

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

খুলনা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের হড্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে বন কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত বাবুরাম মণ্ডল (৪৫) সুন্দরবনের বোতন বুনিয়া এলাকার বাসিন্দা। বুধবার দুপুরেও দাকোপ উপজেলায় বাঘের হামলায় আবু বক্কার সরদার (২৬) নামের অপর এক জেলে নিহত হয়। সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সুতারখালী স্টেশন কর্মকর্তা আবু আওয়াল সাংবাদিকদের জানান, বাবুরাম মণ্ডল সকালে হড্ডা টহল ফাঁড়ি সংলগ্ন ৩৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকার বোতন বুনিয়া খালে কাঁকড়া ধরতে যায়। এ সময় বাঘের হামলায় সে নিহত হয়। পরে বন বিভাগের নিরাপত্তাকর্মীরা সুন্দরবনের গহীন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে বলে জানান আবু আওয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪৬ ঘ.