লালমনিরহাট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে সোহাগপুরের ধরলা সেতু এলাকায় একটি ট্রান্সফরমার খোলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আটক চারজন হলেন- ট্রাক চালক রংপুর শহরের বাবু খাঁ এলাকার ফারুক হোসেন (২৮), নুরপুরের মো. আলম (২৭), আলমনগর আরসিসি মোড়ের দীপক রায় (২০) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার আলিপুড়ের রঞ্জু (২৫)।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী সাংবাদিকদের বলেন, ভোরে পুলিশের একটি টহল দল ওই পথে যাওয়ার সময় তার ও ট্রান্সফরমার কাটার যন্ত্রপাতি ও একটি ট্রাকসহ ওই চারজনকে ধরে থানায় আনা হয়।
তাদের কাছ থেকে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার খোলার বেশকিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
ওই সময় তারা রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিল।
পুলিশ কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার আদালতে হাজির করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24