২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র এক ছাত্রসহ ২ জন গ্রেপ্তার

নগরীর শুলকবহর এলাকার একটি বাসা থেকে ধারালো অস্ত্রসহ চট্টগ্রাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর শুলকবহর এলাকার একটি বাসা থেকে ধারালো অস্ত্রসহ চট্টগ্রাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন শুলকবহরের জাহেদা ভিলা দোতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (পুরাতন) শিক্ষার্থী রফিক উদ্দিন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমেস্টারের শিক্ষার্থী কাজী তাহেজুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে আটটি কিরিচ উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চবি খোলার পর সংঘর্ষের জন্য কিছু ধারালো অস্ত্র মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে জাহেদা ভিলার দোতলায় অবস্থিত মেসে অভিযান চালিয়ে ওই ধারালো অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০৩০ ঘ.