২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি উদ্ধারের ঘটনায় ২ জন রিমান্ডে

শেরপুরের ঝিনাইগাতীতে ৯৯৫ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

শেরপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতীতে ৯৯৫ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার শেরপুরের প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার বাঁকাকুড়া গ্রাম থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ ও ডিবি পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলী মিয়া ও মো. আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়। ওইদিন ডিবি'র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজীব খান অস্ত্র আইনে ওই দু'জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নরেশ চন্দ্র দে সাংবাদিকদের জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি'র উপ-পরিদর্শক (এসআই) পারভেজ আহামেদ সেলিম গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩৪ ঘ.