২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি পিস্তলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

গোপালগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলায় একটি পিস্তলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমরার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাসে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার হয়েছেন- কাশিয়ানী উপজেলার বাট্টইধোপা গ্রামের শাহীন মুন্সি (২৫), হোসেন সিকদার (২৭), কোমর মুন্সি (২৮), রহমত শেখ (২৪), আরকান্দি গ্রামের মো. ইমরান সরদার (২৪) ও মাজড়া গ্রামের টিটো মোল্লা (২৬)। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার রোকনুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা এবং সদরের বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এরা বাড়ি বা সড়কে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.