২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গুলিতে ব্যবসায়ী আহত

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 06:50 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

গাজীপুর, মে ০৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার রাতে গাজীবাড়ি এলাকায় এ হামলায় আহত গাজী আবুল হাসানকে (৩৫) ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে ব্যবসায়িক কাজে আবুল হাসান বাসা থেকে বের হন। এ সময় পাশে চায়ের দোকানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। বুকে ও পায়ে গুলিবিদ্ধ হাসানকে প্রথমে টঙ্গীর একটি ক্লিনিকে, পরে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি। আবুল হাসান আরকু গুড়া মসলার টঙ্গী এলাকার পরিবেশেক বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.