২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় নেমে লাশ হয়ে ফিরলো দুই স্কুলছাত্র

নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নরসিংদী, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘোড়াশাল ফৌজি জুট মিল সংলগ্ন গুদারা ঘাটে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পলাশ ফায়ার সার্ভিস-এর ষ্টেশন অফিসার নাঈম ইবনে হাসান জানান, ঘোড়াশাল সার কারখানা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তৌকির (১৫) ও রিপন (১৪) রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। কিন্তু স্রোতের টানের কারণে তারা আর কিনারায় উঠতে পারেনি। ঢাকা থেকে একদল ডুবুরি গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে দুজনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পলাশ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৯৩৮ ঘ.