২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যক্ষ্মাক্রান্ত এশীয় শ্রমিকরা ইউএইতে চাকরি পাবে না

সংক্রামক রোগের বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাত যক্ষ্মারোগে (টিবি) আক্রান্ত এশীয় চাকরি প্রার্থীদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংক্রামক রোগের বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাত যক্ষ্মারোগে (টিবি) আক্রান্ত এশীয় চাকরি প্রার্থীদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়েছেন। গালফ নিউজ এ খবর দিয়েছে। ইউএই'র স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এই পরিকল্পনার আওতায়, এশিয়ার নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে চাকরি নিয়ে বা সেখানে বসবাসের জন্য যাওয়ার আগেই তাদেরকে বাধ্যতামূলক নিজ দেশে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে তারা কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত নন। দেশটির সরকারি বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম) এ প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই বিধিনিষেধ এশিয়ার সুনির্দিষ্ট কিছু দেশের শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কোন কোন দেশ এর আওতায় পড়বে তার নাম উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয়ের স্বাস্থ্যনীতি বিষয়ক এসিস্ট্যান্ট আন্ডার-সেক্রেটারি ড. মাহমুদ ফিকরি এক বিবৃতিতে বলেন, ২০০৯ সালে এশিয়ার যেসব শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চাকরি নিয়ে আসে এক পরীক্ষায় দেখা যায়, তাদের ২১ শতাংশই যক্ষ্মারোগে আক্রান্ত। এই সংখ্যা কমিয়ে আনাই সরকারের নতুন এই পদক্ষেপের লক্ষ্য বলে তিনি জানান। গত রোববার ইউএই সরকারের এক ঘোষণায় বলা হয়, বিদেশি শ্রমিকদের এদেশে কাজ করতে আসার আগেই তার নিজ দেশে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে হবে। কর্মকর্তারা বলেন, সংক্রামক রোগে আক্রান্ত বিদেশি শ্রমিকরাই কেবল এই নিষেধাজ্ঞার অওতায় পড়বে। রোগাক্রান্ত এসব শ্রমিককে স্বদেশে ফেরত পাঠানোর আগে আমিরাত সরকারকে তাদের চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়। দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষা বিদেশি শ্রমিক বিশেষ করে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের শ্রমিকদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর তাদেরকে দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মাহমুদ ফিকরি ওই বিবৃতিতে আরো বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ইউএই সরকারের উদ্যোগের অংশ হিসেবে নতুন এই বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে। এর আওতায়, ইউএই-তে চাকরি প্রার্থী এশিয়ার নতুন শ্রমিকদের যক্ষ্মারোগ ছাড়াও তাদের দেহে হেপাটাইটিস-বি এবং এইচআইভি/এইডস এর সংক্রমণ আছে কি-না সে সম্পর্কে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। কোনো শ্রমিকের দেহে হেপাটাইটিস-বি এবং এইচআইভি/এইডস এর সংক্রমণ পাওয়া গেলে তিনি আরব আমিরাতে চাকরি নিয়ে যেতে পারবেন না। স