২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেক্টর কমান্ডার নূরুজ্জামান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী নূরুজ্জামান বীরউত্তমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী নূরুজ্জামান বীরউত্তমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে বনানীর সেনা কবরস্থানে তাকে দাফন করা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কাজী নূরুজ্জামানের মরদেহ সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদের সামনে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাখা হয়। এখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। বিভিন্ন দল ও সংগঠনের শেষ শ্রদ্ধা শেষে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেলা পৌনে ১টায়। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা সকাল সাড়ে ১০টায় নূরুজ্জামানের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মোফাজ্জল হোমেন চৌধুরী মায়া। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধা জানায়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার নূরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানায় বামপন্থী দল ও সংগঠনগুলোর নেতারাও। সংস্কৃতিকর্মীদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আলী যাকের ও ফরহাদ মজহারসহ অন্যরাও শ্রদ্ধা জানান তার প্রতি। নূরুজ্জামান ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শুক্রবার মারা যান। যুদ্ধাপরাধের বিচার দাবিতে সক্রিয় নূরুজ্জামান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সেপ্টেম্বর মাসে তিনি ৭ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পান। তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেন। তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। নূরুজ্জামান ১৯২৫ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৪৩ সালে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র থাকাবস্থায় তিনি বৃটিশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৪৬ সালে তাকে নৌবাহিনী থেকে সেনাবাহিনীতে নিয়ে আসা হয়। ১৯৫৬ সালে তিনি মেজর হিসেবে পদোন্নতি পান। ১৯৬২ সালে সেনাবাহিনী থেকে বদলি হয়ে তিনি ইপিআইডিসিতে যোগদান করেন। কিন্তু কিছুদিন পর পাকিস্তানি আমলাদের সাথে বনিবনা না হওয়ায় নুরুজ্জামান স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। ১৯৬২ সাল থেকে তিনি এদেশের প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তিনি ড. আহমদ শরীফ প্রতিষ্ঠিত স্বদেশ চিন্তা সঙ্ঘের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি ছিলেন লেখক শিবির ও গণতান্ত্রিক সংস্কৃতি ফ্রন্টের সদস্য। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। কর্নেল নূরুজ্জামান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই সক্রিয়। তিনি গণআদালতের অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেন। 'একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়' গ্রন্থেরও অন্যতম সম্পাদক ছিলেন তিনি। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে