২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারাধীন মামলার অবস্থা জানতে এসএমএস সার্ভিস

সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার অবস্থা জানতে 'এসএমএস সার্ভিস' চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার অবস্থা জানতে 'এসএমএস সার্ভিস' চালু করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ও ইনফোরেভ লিমিটেড এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, এই সেবার মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিচারাধীন মামলার অবস্থা জানতে পারবে। এতে মামলাজট কমে আসবে। সুপ্রিম কোর্টের বিচারিক সংস্কার বিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার ও ইনফোরেভ লিমিটেডের সিইও সাত্তার মুজতবা অনন্ত। সাত্তার মুজতবা অনন্ত জানান, সব মোবাইল অপারেটরের গ্রাহক মামলার নম্বর লিখে ২২৩৩ নম্বরে এসএমএস করে তাদের মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবেন। প্রতিটি এসএমএসের জন্য ভ্যাটসহ ২ দশমিক ৩ টাকা খরচ হবে। আপাতত ২ মে থেকে বিচারাধীন মামলার অবস্থা জানা যাবে। পরবর্তীতে অন্যান্য মামলার খবরও এই সার্ভিসের মাধ্যমে জানা যাবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২৩০০ ঘ.