২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

নারায়ণগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। বৃহস্পতিবার সকালে এই অবরোধের সময় শ্রমিকরা প্রায় ১০টি গাড়ি ভাংচুর করে। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুদিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। র‌্যাব ও পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধের প্রায় আধাঘণ্টা পর শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আদমজী ইপিজেডে রপ্তানিমুখী ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড-এর দুটি ইউনিটের শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। তারা ইপিজেডের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। শ্রমিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে ইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাদেরকে বাধা দেয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। তারা ইপিজেডের মুল ফটক বন্ধ করে দেয় এবং কারখানা চালুর দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পযার্য়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে। ভাংচুর করে প্রায় ১০টি যানবাহন। র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। পরে লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে সেখানে র‌্যাব ও পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। কারখানার শ্রমিকরা জানায়, উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে প্রতি শ্রমিককে ৩০ টাকা হারে প্রণোদনা বোনাস দিতো কারখানা কর্তৃপক্ষ। স