২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা

রাজধানীর ওপর চাপ কমাতে সাত বিভাগে সাতটি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওপর চাপ কমাতে সাত বিভাগে সাতটি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দ্রুত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সুষম উন্নয়ন নিশ্চিত করতেই সরকার কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে রাঙামাটিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়টি তুলে ধরে হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, পরিবেশের দিকে খেয়াল রেখে জাহাজ ভাঙ্গতে হবে। সরকার চট্টগ্রাম ও মংলা বন্দরের গুরুত্ব দিয়ে অনেক কাজ করছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী চট্টগ্রামের ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিমের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রীন সঙ্গে দেখা করেন। তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমস্যার কথা জানালে প্রধানমন্ত্রীকে তা সমাধানের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমসি/এমআই/২০২০ ঘ.