শেরপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুুফিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি আব্দুর রব প্রধান সাংবাদিকদের জানান, গৃহস্থালীর কাজ করার সময় বজ্রপাত হলে ওই গৃহবধূর মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬২০ ঘ.
bdnews24