২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ীসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কূলগাঁও ট্যানারি বটতল খলিল শাহ'র মাজার রোডের একটি গ্যারেজ থেকে অস্ত্র বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইকবাল হোসেন (২৮), লিটন (২০), মোহাম্মদ বাবুল (২২) এবং আলমগীর (২৭)। এদের মধ্যে তিনজনের বাড়ি কুলগাঁও ও অপরজনের সাতকানিয়ায় এলাকায়। তাদের কাছ থেকে ৩টি থ্রি-কোয়ার্টার বন্দুক, ৩৪টি মোবাইল সেট এবং নগদ এক লাখ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে অস্ত্র কেনা-বেচার সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, ইকবাল হোসেন অস্ত্র ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। আসামিদের জিজ্ঞাসাবাদে ১০দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/এএল/১৫২০ ঘ.