২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পষ্ট ধারণা ছাড়াই প্রতিবেদন দিয়েছে কমিটি'

'স্পষ্ট ধারণা' না থাকায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদনে বেশ কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পষ্ট ধারণা না থাকায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদনে বেশ কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনের বিষয়ে গ্রামীণ ব্যাংকের এক ব্যাখ্যায় বলা হয়েছে, এটি একটি 'বেসরকারি' ব্যাংক। অধ্যাপক মুহাম্মদ ইউনূসও সরকারি কর্মচারি নন। গ্রামীণ ব্যাংক এখতিয়ার বহির্ভুতভাবে কোনো অর্থ স্থানান্তর করেনি। বিধি লঙ্ঘনের যে অভিযোগ প্রতিবেদনে এসেছে, তাও তথ্যভিত্তিক নয়। গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম) জান্নাত ই কাওনাইনের পক্ষ থেকে মঙ্গলবার রাতে ই মেইলের মাধ্যমে এই ব্যাখ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো হয়। গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটি গত ২৫ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন দেওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের এখতিয়ার বহির্ভুত কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয়। এ বিষয়ে গ্রামীণ ব্যাংক বলছে, পর্যালোচনা কমিটির প্রতিবেদনে বেশ কিছু ইতিবাচক বিষয়ের উল্লে