২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে আটক ৩

যাত্রী হয়রানির অভিযোগে মঙ্গলবার ভোরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

সিলেট, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রী হয়রানির অভিযোগে মঙ্গলবার ভোরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরা হলেন- বিমানবন্দর এলাকার বড়শলার চেরাগ আলী (৩৫), হুশিয়ার আলী (৪০) ও নগরীর সৈয়দ মুগনী তরঙ্গ এলাকার লোকমান আহমদ লিটন (৩০)। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমদ জানান, ভোর ৫টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে যাত্রীদের অভিযোগ পেয়ে বিমানবন্দরের ভেতর থেকে এই তিনজনকে আটক করা হয়। তারা বিমানবন্দরে যাত্রীদের নানাভাবে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করতো পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২১ ঘ.