২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম সংশোধনী রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি বুধবার

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির জন্য বুধবার দিন ধার্য করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত ১১ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ আপিল আবেদনটি করেন। সামরিক আদালতে সাজাপ্রাপ্ত সিদ্দিক আহমেদের রিট আবেদনে সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণার রায় এসেছিলো। তবে সিদ্দিকের সাজা এখনো বহাল রয়েছে। সিদ্দিক আহমেদের আইনজীবী হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আবেদনটি শুনানির জন্য চেম্বার বিচারপতি পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।" গত বছরের ২৬ অগাস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেয়। পাশাপাশি এইচ এম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়। আজিম বলেন, "হাইকোর্ট সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করলেও সিদ্দিক আহমেদের সাজা বাতিল হয়নি। আদালতের নির্দেশ অনুসারে তিনি গত ৭ এপ্রিল নিু আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানের তিনি কারাগারে আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএন/আরএ/১৮০৫ ঘ.