২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে এক যুবককে পুড়িয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়িতে বাসা থেকে ডেকে নিয়ে পেটানোর পর এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে বাসা থেকে ডেকে নিয়ে পেটানোর পর এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হারুন উর রশিদ (৩২) নামের ওই যুবককে মারাত্মক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাত ৮দিকে তার মৃত্যু হয়। রশিদের বোন আকলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে মাসুদ নামের এক লোক তার ভাইকে ফোন করে কোনাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ভাঙাপ্রেস এলাকা থেকে রশিদকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। আকলিমা বলেন, "ভাইয়া মাসুদের কাছে টাকা পেতো। তবে কতো টাকা- তা আমি জানি না।" যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ ও রশিদ ঘনিষ্ট বন্ধু ছিলেন বলে জানা গেছে। কোনো কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরেই রশিদকে হত্যা করা হয়েছে। রশিদের স্ত্রী স্বপ্না বেগম এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। রশিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০০০৩ ঘ.