২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

গোপালগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সোমবার সকালে এই সংঘর্ষে এক মহিলাসহ অন্ততঃ ২৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন বিথী খানম (১৪), ইলিয়াস শেখ (৫০), দাউদ শেখ (২৬), ঠাণ্ডা সরদার (৫৫), উলু শেখ (৫০), তার ছেলে রইচ শেখ (১৮), অপর ছেলে আব্দুল হামিদ শেখ (২৫), আনিচুর রহমান সরদার (৩০), তার ভাই হাসানাত সরদার (২০) অপর ভাই রহমান সরদার (১৮), ইয়াছিন শেখ (২০) ও ওহিদ সরদার (৪০)। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুকসুদ আলী খানের সমর্থক মোতালেব শেখ ও মান্নান শেখের নেতৃত্বে একদল লোক বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুলের সমর্থক বাবরগাতী গ্রামের সাফায়েত সরদারের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ হামলার খবর পেয়ে সকাল ৮টার দিকে উভয় গ্র"পের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত তিন দিনে ওই ইউনিয়নে এ নিয়ে তিন দফা সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৮১৫ ঘ.