চাঁদপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছে মা ও মেয়ে।
মধ্য রঘুনাথপুর গ্রামে সোমবার বেলা পৌনে ১২টার দিকে বদরুন নাহার (২৪) ও তার মেয়ে শেফার (৩) লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পদির্শক (এসআই) মামুন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টায় বদরুন প্রথমে মেয়েকে এবং পরে নিজে বিষপান করে।
বাড়ির লোকজন বিষয়টি জানার পর তাদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ বদরুনের ঘর থেকে কীটনাশকের একটি বোতল উদ্ধার করেছে। কী কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৪ ঘ.
bdnews24